অবশেষে দেশের অন্যতমস্মৃতি সৌধ কলকাতায় ভিক্টোরিয়া মেমরিয়ালে নতুন করে নির্মান কাজের অনুমতিদিল সুপ্রীম কোর্টে৷ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণানেরনেতৃত্বে গঠিত বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷ তবে শর্ত হিসাবে নির্দেশেরসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, এমন কিছু করা যাবে না যা সৌধের পাকাপাকি ভাবে কোনক্ষতি করতে পারে অথবা সৌধের সৌন্দর্য নষ্ট করতে পারে৷

এরআগে ভিক্টোরিযা মেমরিয়াল চত্বরে নতুন করে নির্মানের জন্য কতৃপক্ষ তোড়জোরশুরু করলে রাজ্যের পরিবেশবিদরা তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন৷তাদের পক্ষ থেকে মূলত অভিযোগ ছিল ভিক্টোরিওয়াতে কোন ধরনের নির্মান কার্যহলে সৌধের ক্ষতি হবে৷ পাশাপাশি কোন ঐতিহাসিক স্থানে এমন ধরনের নির্মানকার্য হেরিটেজ আইন বিরোধী৷ এর পরে কলকাতা হাইকোর্টে তার রায়ে ভিক্টোরিয়াতেনির্মান কার্যবন্ধ রাখার নির্দেশ দেয়৷

কলকাতাহাহকোর্টের রায় মেমরিয়াল কতৃপক্ষের বিরুদ্ধে গেলে তারা সুপ্রীম কোর্টে এইনিয়ে নতুন করে আবেদন করা সিদ্ধান্ত নিয়েছে৷ সুপ্রীম কোর্ট তার রায়েজানিয়েছে এই রায় দেওয়ার আগে তার মেমরিয়াল কতৃপক্ষ নির্মান কার্য়ের জন্যআবেদন করে যে নকশা জমা দিয়েছে তা খতিয়ে দেখা হয়েছে৷ পাশাপাশি রায় নেওয়াহয়েছে নানা বিখ্যাত স্থপতিদের৷ তার পরে মেমরিয়াল কতৃপক্ষের অনুরোধ মেনেনির্মান করার অনুমতি দেওয়া হযেছে৷

রায়জেনে খুশি ভিক্টোরিয়া কতৃপক্ষ জানিয়েছেন তারা নির্মানের নকশা আগেইকেন্দ্রের সংস্থা ন্যাশানাল ইন্সটিটিউট অফ ডিজাইন থেকে পাশ করিয়ে এনেছেন৷এবার আদলতের রাযের পরে অতারা দ্রুত নির্মান কার্য চালাবেন৷ ভিক্টোরিয়ামেমরিয়ালকে বাঁচাতে হলে দ্রুত নির্মান করা দরকার৷