ভারতীয় অর্থনীতি ওপ্রগতিকে স্তব্ধ করার জন্য দেশের বাইরে একাধিক শন্তি সক্রিয়৷ তারা ভারতেরআর্থিক প্রগতিকে রুদ্ধ করার জন্য জঙ্গিদের আর্থিক ভাবে মদত করছে বলে জানানকেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী পি চিদামবরম৷
গাজিয়াবাদেসেন্ট্রাল ইন্দ্রাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক অনুষ্ঠান এসে কেন্দ্রীয়স্বারাষ্ট্র মন্ত্রী চিদামবরম জানান, মন্দা সামাল দিয়ে ভারতীয় অর্থনীতি যেভাবে অগ্রগতি পথে গিয়েছে তা সারা পৃথিবী'তে এক নতুন দৃষ্টান্ত৷ ভারতীয়অর্থনীতি আগামী অর্থবর্ষে অথবা পরবর্তী অর্থবর্ষে 10 শতাংশের বেশি আর্থিকবৃদ্ধি'তে পৌছে যাবে৷ এবার ভারতের দ্রুত আর্থিক বৃদ্ধি বিশ্বের একাধিকদেশের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে৷ তারা জঙ্গিদের মদত দিচ্ছে এইআর্থিক বৃদ্ধি বন্ধ করার জন্য৷
তবেদিল্লি এই চক্রান্তের ব্যাপারে সমস্থ জানে বলে জানিয়েছেন চিদারমবরম৷ তিনিআরও বলেন, কেন্দ্রীয় সরকার এখন সীমান্তকে আরও শক্তিশালী করার পরিকল্পনাকরেছে৷ পাশাপাধি দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা কার্যকলাপআরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মুম্বাই সন্ত্রাস যে ভারতেরঅর্থনীতিকে দুর্বল করার পরিকল্পিত চক্রান্ত৷ সরকার যে কোন ভাবে জঙ্গিদেরএই নিয়ন্ত্রণ করতে বদ্ধ পরিকর৷