আগামী সপ্তাহে 6দিনের জন্য মার্কিন মুলুক সফরে যাবেন কেন্দ্রীয় বিদেশ সচিব নিরুপমা রাও৷বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহে 14-ই মার্চ থেকে শুরু হবেনিরুপমা রাওয়ের এই সফর৷

নিরুপমারাও ওয়াশিংটনে গিয়ে প্রথমেই 15 তারিখ বৈঠক করবেন ইন্ডিয়া-ইউ এসটেকনলজিক্যাল গ্রুপের সঙ্গে৷ সেই বৈঠক ভারত ও আমেরিকা আসমরিক পরমাণুচুক্তির ক্ষেত্রে যে সামান্য আনুষ্ঠানিকতা বাকি রয়েছে তা সম্পূর্ন করারব্যাপারে দীর্ঘ আলোচনা হবে বলে জানা গিয়েছে৷ সম্ভবত এই বৈঠকের পরে বিলেরক্ষেত্রের শেষ পদক্ষেপ উভয় দেশের সহমতের ভিত্তিতে সম্পাদন করা হবে৷

মার্কিনপ্রেসিডেন্ট হিসাবে ওবামা দায়িত্ব নেওয়ার পরে এটাই উচ্চ পর্য়ায়ের কমিটিরপ্রথম বৈঠক৷ বিদেশ মন্ত্রকের এক কর্তা জানান এই বৈঠক বিগত সময়ের মত সফলহবে বলে আশাবাদী উভয় পক্ষ৷ পাশপাশি কি ভাবে ভারত ও মার্কিন দ্বি-পাক্ষিকসম্পর্ককে আরও শক্তিশালী করা যাবে৷ তার সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতাবৃদ্ধি করার সিদ্ধান্ত৷

এইসমস্থ ব্যাপারে এখন কোন চুক্তি সম্পাদন না হলে চলতি বছরের শেষ ভাগে যখনমার্কিন প্রেসিডেন্ট ভারতে আসবেন তখন এই সমস্থ বিষযে চুক্তি সই করা হবে৷নিরুপমা রাওয়ের সঙ্গে ফিকি ও সি আই আইয়ের এক বিশেষ প্রতিনিধি দল বিদেশেযাচ্ছেন বলে বিদেশ মন্ত্রকের কর্তারা জানিয়েছে৷ দুই দেশের কাছে এই বৈঠকবিশেষ গুরুত্বপূর্ন বলে মনে করছে রাজনৈতিক মহল৷

এর সঙ্গে নিরুপমা রাওয়ের সঙ্গে মার্কিন বিদেশ সচিবের আলোচনায় সন্ত্রাস, সন্ত্রাস দমনে পাক ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা৷